মুর্শিদ সখা–Murshid Sokha | সুফি কবিতা

 || মুর্শিদ সখা || 

লেখক : রাতিন আহমেদ


আমি কবে পাবো তাঁর দেখা?

এই হৃদয়ে যার নাম লেখা,

দুই নয়নে তাঁর ছবি আঁকা,

এই হৃদয়ে যার নাম লেখা।


প্রেমের পরশ আমায় দিয়ে,

এই হৃদয়ে হৃদয় মিলিয়ে,

কোথায় সে আছে গিয়ে,

পেতে চাই তাঁর দেখা।


আমায় ছেড়ে কোথায় আছে?

আমারে কি ভুলেই গেছে?

আমায় কেনো ফেলে গেছে!

আমার যে আর কেহ নাই।


তাঁকে পেয়ে সব ভুলেছি,

তাঁর মাঝেই সব পেয়েছি,

তাঁকে ছাড়া কি হয়েছি!

আমি কেমনে তা বুঝাই।





বলেছিলো ভয় করিও না,

আমি কোথাও যাবো না,

আমায় কি মনে পড়ে না?

এখন আমি একলা একা।


করবো কি জগৎ জুড়ে?

বাঁচি কেমনে তাঁকে ছেড়ে?

আসবে কি সে আমার তরে,

দিতে একটি বার দেখা?

এই হৃদয়ে যার নাম লেখা।


(সুফি কবিতা : “মুর্শিদ সখা” রচিত আল্লাহ পাকের শাহেনশাহ আউলিয়া “হযরত বারী বিল্লাহ শাহ আল কাদরী (রহঃ)” এর ওফাত স্মরণে।)


Comments