আধ্যাত্মিক কবিতা "দয়াল"

 "দয়াল"
রাতিন আহমেদ

ওহে দয়াল!
শুরু হোক তোমার নামে,
কখনো ধ্যানে কখনো দমে,
তোমারই নামে সবই জমে।

ওহে দয়াল!
রাসূল পাক মূল প্রেমের খনি,
তোমার পাক জবানের বাণী,
সর্বক্ষন চলুক অন্তরে এই ধ্বনি।

ওহে দয়াল!
তোমার নূরানী রূপের প্রেমে,
সকল আশেক গিয়েছে থেমে,
তুলে নাও তাঁদের নিরাঞ্জনে।

ওহে দয়াল!
তোমার প্রেমে শূন্য রাতিন বলে,
এই দিল'টা যখন কেড়ে নিলে,
তবে প্রাণ'টা কেনো ছেড়ে দিলে!
কুরবান লুৎফা তোমার ঐ চরণতলে।



Comments

Popular Posts