আধ্যাত্মিক কবিতা "গাও সেই গান"

"গাও সেই গান"

লেখক :- রাতিন আহমেদ



গাও সেই গান,
যেই গানে আছে আমার দয়ালের নাম,
শুনে কাঁপুক এই ধরাধাম।
হায়, গাও সেই গান!

গাও সেই গান,
যেই গানে আছে আমার দয়ালের জীবনি,
শুনে কাঁদুক আশেক হৃদয় খানি।
হায়, গাও সেই গান!

গাও সেই গান,
যেই গানে বলে আমার দয়ালের গুণ,
শুনে নিভুক আশেক হৃদয়ের আগুন।
হায়, গাও সেই গান!

গাও সেই গান,
যেই গানে আছে আমার দয়ালের বাণী,
শুনে পবিত্র হোক এই দেহখানি।
হায়, গাও সেই গান!

গাও সেই গান,
যেই গানে হুজুর লুৎফর শাহ'র প্রেমে,
শূন্য রাতিন মজিয়া যায় গো থেমে।
হায়, গাও সেই গান!

Comments